আমি নিজে ব্যক্তিগতভাবে ইসলামী মৌলবাদের দ্বারা যে আক্রান্ত হয়েছিলাম, আমার আগস্ট ২০২৪-এর একটি লেখার আগে ব্যাপারটা তা নয়। কিন্তু সেটি প্রকাশিত হওয়ার পর থেকে যে নিকৃষ্ট রূপ আমি দেখতে পেয়েছি, তা অবিশ্বাস্য।
আমার বাবা-মা রক্ষণশীল মুসলিম। আমার ইসলাম নিয়ে যে মোহভঙ্গ, ইসলামী জঙ্গিবাদ নিয়ে যে হতাশা, বাংলাদেশে উগ্র মৌলবাদ নিয়ে যে উদ্বেগ, শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামোর ব্যাপারে আমার যে তীব্র প্রতিবাদ ও আপত্তি—তার কোনোটাই কিন্তু আমার বাবা-মা বা আত্মীয়স্বজনের মধ্যে লক্ষ্য করিনি। কিন্তু, আমার এসব বিষয়ে লেখার কারণে তাদের ওপর হামলা চালিয়েছে এই হায়েনা জঙ্গিরা।
নিজের স্বজন আক্রান্ত না হওয়া পর্যন্ত আসলে বোঝা যায় না, কত অসহায় আমরা দানবীয় মৌলবাদ ও উগ্রবাদের হাতে। আমার ধিক্কার রইল শিবির, জামাত, হেফাজত, হরকাতুল জিহাদ, হিযবুত তাহরীরসহ সমস্ত সংগঠনের প্রতি, যারা ধর্মকে উপজীব্য করে অপশাসন কায়েম করতে চায়, মধ্যযুগীয় বর্বরতায় ফিরিয়ে পাঠাতে চায় আমাদের।
টীকা:
“ইসলামী মৌলবাদের জঘন্য রূপ” শিরোনামের লেখাটি প্রথম প্রকাশিত হয় ৭ জানুয়ারি ২০২৫ তারিখে এথিস্ট ইন বাংলাদেশ-এ। বর্তমানে লেখাটি ব্যক্তিগত ওয়েবসাইটে পুনঃপ্রকাশ করা হলো।
